বিশ্বের অন্যতম প্রভাবশালী তিনটি আমেরিকান ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’, ‘এল’ ও ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ তাদের নভেম্বরের সংখ্যার জন্য প্রায় একই সময়ে প্রচ্ছদ প্রকাশ করেছে। এই প্রচ্ছদগুলোতে যথাক্রমে অভিনেত্রী জেনা ওর্তেগা, হান্টার শেফার এবং সুপারমডেল জিজি হাদিদকে দেখা যাচ্ছে। কিন্তু এই তিনটি ছবিতেই এক অদ্ভুত মিল লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছবিগুলো দেখলে মনে হতে পারে, এগুলো কোনো একক শিল্পীর আঁকা চিত্রকর্ম। মজার বিষয় হলো, এই তিনটি প্রচ্ছদই ধারণ করেছেন হাঙ্গেরির জনপ্রিয় ফ্যাশন আলোকচিত্রী সিলভেস্তার মাকো। ২০২৬ সালের নভেম্বর সংখ্যার জন্য কাছাকাছি সময়ে প্রচ্ছদ প্রকাশ করেছে আমেরিকান ‘ভোগ’, ‘এল’ ও ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিন। ‘ভোগ’–এর প্রচ্ছদে অভিনেত্রী জেনা ওর্তেগা, ‘এল’–এর প্রচ্ছদে অভিনেত্রী ও মডেল হান্টার শেফার এবং ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ম্যাগাজিনের। ৭ মাসে ৩৭ কেজি ওজন কমিয়ে র্যাম্পে ফিরেছেন মডেল মাশিয়াত, কীভাবে সম্ভব করলেন। কার্টুন ও মিম বানিয়ে ফেসবুকে দিয়ে ‘কোটি টাকার ব্যবসা’ করেছেন দুই ভাই। তবে তিনটি প্রচ্ছদে মিল থাকলেই একটিকে অন্যটির নকল বলা যায় না।
প্রচ্ছদগুলো পরপর কয়েক দিনের ব্যবধানে প্রকাশিত হওয়ার পর থেকেই ফ্যাশন দুনিয়ায় শুরু হয়েছে নানা বিতর্ক। প্রশ্ন উঠেছে, তিনটি প্রতিদ্বন্দ্বী ম্যাগাজিন কেন একই ধরনের ছবি ব্যবহার করল? এটি কি আলোকচিত্রীর নিজের শৈলীর বহিঃপ্রকাশ, নাকি সৃজনশীলতার ঘাটতি? তিনটি ছবিতেই ‘পেইন্টারলি অ্যাসথেটিক’ বা চিত্রকলার মতো আবহ স্পষ্টভাবে দৃশ্যমান। অর্থাৎ, ছবিগুলো ক্যামেরায় তোলা হলেও সেগুলোতে রঙের ব্যবহার, আলো-ছায়া ও পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা ক্যানভাসে আঁকা কোনো ধ্রুপদি শিল্পকর্ম। এ ধরনের ছবিতে আলোছায়া, রং, পোশাক, পটভূমি ও মডেলের ভঙ্গি এমনভাবে সাজানো হয়, যাতে পুরো দৃশ্যটি চিত্রকর্মের মতো দেখায়। মাকোর ছবিতেও সেই ধ্রুপদি সৌন্দর্যবোধের সঙ্গে মিশেছে নাটকীয়তা ও কল্পনার আবহ। পটভূমিতে বাক্সের মতো সাজানো ঘর, পাশে কাঠের টুল।
আলোকচিত্রী সিলভেস্তার মাকোর কাজে রেনেসাঁ যুগের চিত্রকলার গভীর প্রভাব রয়েছে। চতুর্দশ থেকে ষোড়শ শতকের সেই শিল্পরীতির আদলে তিনি মডেলের ভঙ্গি, পোশাকের কারুকাজ ও আলোকসজ্জা সাজিয়ে তোলেন। ‘ভোগ’-এর প্রচ্ছদে ২৪ বছর বয়সী জেনা ওর্তেগাকে দেখা গেছে ডিওরের পোশাকে, যেখানে হালকা মেকআপ ও ত্বকের ফ্রেকলস পুরো দৃশ্যে এক নাটকীয় কোমলতা তৈরি করেছে। এর পটভূমিতে ‘ট্রম্প লয়েল’ কৌশল ব্যবহার করে সমতলে গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে, যা দৃষ্টিবিভ্রম তৈরি করতে সক্ষম। ইউরোপে চতুর্দশ থেকে ষোড়শ শতক পর্যন্ত বিস্তৃত রেনেসাঁ যুগের চিত্রকলায় মানুষের অবয়ব, পোশাক, আলো-ছায়া ও দৃশ্যের গভীরতা বিশেষ গুরুত্ব পেয়েছিল। পুরো ছবিতে একধরনের কোমল অথচ নাটকীয় সৌন্দর্য। ‘ভোগ’–এর প্রচ্ছদের সঙ্গে রং ও পোশাকের পার্থক্য থাকলেও দুটি ছবির নির্মাণশৈলীতে মিল স্পষ্ট।
অন্যদিকে ‘এল’ ম্যাগাজিনের প্রচ্ছদে ২৮ বছর বয়সী হান্টার শেফারকে উপস্থাপন করা হয়েছে কিছুটা রহস্যময় ভঙ্গিতে। সেখানে ইঁদুর আকৃতির খেলনা ও গাঢ় পটভূমির ব্যবহারে পুরোনো দিনের প্রতিকৃতির আবহ ফুটে উঠেছে। আর ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর ডিজিটাল প্রচ্ছদে জিজি হাদিদকে দেখা গেছে পালকসজ্জিত পোশাকে, যা দেখে মনে হয় তিনি কোনো ছোট মঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন। তিনটি ছবি পাশাপাশি রাখলে তাদের নির্মাণশৈলী ও মঞ্চসজ্জার মিলগুলো আরও প্রকট হয়ে ওঠে।
প্রকাশনার সময়সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর ওয়াল স্ট্রিট জার্নাল জিজি হাদিদের প্রচ্ছদ প্রকাশ করে। এরপর একে একে ‘এল’ এবং ২২ অক্টোবর ‘ভোগ’ তাদের প্রচ্ছদ প্রকাশ করে। এত অল্প সময়ের ব্যবধানে এই মিলগুলো দেখে ফ্যাশনবোদ্ধারা বিস্মিত। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্যাশনজগতের একটি সূত্র আমেরিকান সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-কে জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী ম্যাগাজিনগুলোর সম্পাদকীয় দলের কাছে একই আলোকচিত্রীর কাজ করার বিষয়টি জানানো উচিত ছিল। এটি আলোকচিত্রীর পেশাদারী দায়িত্বের মধ্যে পড়ে বলে অনেকে মনে করছেন।
তবে এই বিতর্কের বিপরীতে ভিন্ন যুক্তিও রয়েছে। জিজি হাদিদের ফটোশুটের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, তাদের কাজের পরিকল্পনা হয়েছিল মার্চ মাসে এবং ছবি তোলা হয়েছিল জুলাই মাসে। অর্থাৎ, এটি একটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী কাজ ছিল, কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। তাদের মতে, ছবিগুলোর মিল মূলত সিলভেস্তার মাকোর সুপরিচিত ও স্বতন্ত্র নিজস্ব শৈলীর কারণেই হয়েছে, যা তিনি নিয়মিত তার কাজে ব্যবহার করে থাকেন। এইচএসসি পাস করে ঝালমুড়ির ব্যবসা, এখন মাসে আয় এক লাখ টাকা।
ফ্যাশন ম্যাগাজিনগুলোতে কেন একই আলোকচিত্রী বারবার কাজ করছেন, তা নিয়েও আলোচনা চলছে। অতীতে বড় ম্যাগাজিনগুলো নির্দিষ্ট আলোকচিত্রীদের একান্তভাবে নিয়োগ দিত। বর্তমান সময়ে বাজেট সংকুচিত হওয়ায় অনেক প্রকাশনা প্রতিষ্ঠান এখন স্বাধীন আলোকচিত্রীদের সাথে প্রয়োজন অনুযায়ী কাজ করছে। এর ফলে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ম্যাগাজিনে একই আলোকচিত্রীর একই ধাঁচের কাজ বারবার দেখা যাচ্ছে। একসময় বড় ফ্যাশন ম্যাগাজিনগুলোর সঙ্গে নির্দিষ্ট কিছু আলোকচিত্রীর দীর্ঘমেয়াদি সম্পর্ক থাকত। অনেক ক্ষেত্রে তাঁরা একটি প্রকাশনা বা প্রকাশনা প্রতিষ্ঠানের জন্যই কাজ করতেন।
সিলভেস্তার মাকো মূলত তার পরাবাস্তব দৃশ্য নির্মাণ ও ডিজিটাল প্রযুক্তির বদলে বাস্তব সেট ও উপকরণের ব্যবহারের জন্য সুপরিচিত।
তিনি আগে চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, যার ছাপ তার আলোকচিত্রে স্পষ্টভাবে বিদ্যমান।
তবে তার নিজস্ব এই শৈলীই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ফ্যাশন জগতের সামনে এখন বড় প্রশ্নটি দাঁড়িয়েছে—একজন শিল্পীর নিজস্ব ঢঙের পুনরাবৃত্তি কতবার করলে তা নতুনত্ব হারায়?
এই বিতর্কটি শুধু একজন আলোকচিত্রীকে ঘিরে নয়, বরং ফ্যাশন ফটোগ্রাফির ভবিষ্যৎ ও সৃজনশীলতার সীমাবদ্ধতা নিয়েও এক নতুন চিন্তার দুয়ার খুলে দিয়েছে।










