রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

দৈনিক সাতনদী সম্পাদককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নিন্দা

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে জীবননাশের হুমকি দেয়ায় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মুনসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন বাবু এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সাথে হুমকিদাতাদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সহ- সভাপতি অসীম কুমার বিশ্বাস, মো. নিয়াজ ওয়াহিদ, যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহমান, মো. আশিক সরদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. বায়েজীদ হাসান, দপ্তর সম্পাদক মিলন কুমার বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামান রেজা, মো. মোমিনুর রহমান, আশিকুজ্জুমান খান।

উল্লেখ্য, ০৯ আগস্ট ২০২১ তারিখ সোমবার বিকাল ০৩:০৯ ঘটিকার সময়ে একটি প্রাইভেট নম্বর থেকে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে জীবননাশের হুমকি দেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!