শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গাজীপুর প্রেসক্লাবের নিবার্চন সম্পন্ন: সভাপতি মাসুদ, সম্পাদক রাহিম

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদের নিবার্চন সম্পন্ন হয়েছে। এতে মাসুদুল হক (বাংলাদেশ বেতার) সভাপতি এবং রাহিম সরকার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার শুধু সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাহিম সরকার (দৈনিক জনতা ও বিজয় টিভি) ২৮টি এবং মো. রুহুল আমিন সজীব (দৈনিক খবর) ১৫টি ভোট পেয়েছেন।

নির্বাচনে চলাকালে সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূইয়া নির্বাচন পরিদর্শন করেন।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন জানান, সভাপতিসহ অন্য ১৬টি পদে একক প্রার্থী থাকায় ২৩ জুলাই ওইসকল পদে প্রার্থীকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। ৫১জন ভোটারের মধ্যে ৪৩জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিনা প্রতিদ্বদ্বিতায় নিবার্চিতরা হলেন- সভাপতি পদে মাসুদুল হক (বাংলাদেশ বেতার), সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি সৈয়দ মাকছদুল আলম লিটন (দৈনিক গণমুখ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলাভিশন), কোষাধ্যক্ষ মোঃ আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন (দৈনিক আমাদের সংবাদ), দফতর সম্পাদক মোঃ সাদেক আলী (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক এম এ ফরিদ (দি মর্নিং গ্লারি) ও নিবার্হী সদস্য- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), ফজলুল হক মোড়ল (চ্যানেল আই), মোঃ আব্দুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), মাহতাব উদ্দিন আহাম্মেদ (দি নিউজ টাইমস), মোঃ হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোস্ট), আবু বকর ছিদ্দিক আকন্দ (দি ডেইলি স্টার)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!