রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। কাজী আহমেদ জাকি অভিযোগ করেন যে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একদল কর্মী সংঘবদ্ধ হয়ে তার ওপর চড়াও হন।
ঘটনার বিবরণ অনুযায়ী, কাজী আহমেদ জাকি যখন তার কক্ষে বেশ কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করছিলেন, তখনই ৮-৯ জনের একটি দল সেখানে প্রবেশ করে।
তারা তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে উঠিয়ে মারধর শুরু করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, কাজী আহমেদেরও কিছু দোষ রয়েছে। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় পরিচালক মীরজাদী সাবরিনা ফ্লোরার সাথে কাজি আহমেদের বৈঠক নিয়ে বিতর্ক রয়েছে। প্রসঙ্গত, মীরজাদী সাবরিনা ফ্লোরা করোনা মহামারীর সময় ব্রিফিং করে পরিচিতি পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। দোষে বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে থাকা একটি ছবি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে তার নিজের অফিসে বৈঠক করেন?’।










