বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারের পাশে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নে গত বৃহস্পতিবার মাটি কাঁটার কাজ করতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে মোট ৫ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সঞ্জয় সমাদ্দার ও গোবিন্দ মন্ডলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তারা মারা যান। নিহত সঞ্জয় সমাদ্দার ও গোবিন্দ মন্ডল ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ তাদের মৃত্যুতে পরিবারগুলো অসহায় ও ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।

এই সংকটময় পরিস্থিতির খবর পেয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দুর্ঘটনার কবলে পড়া মোট ৫ পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ, মরিচ ও রসুন) সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়ে আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শুধু তাই না অসহায় ওই পরিবারগুলোর পাশে ভবিষ্যতে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এ বিষয়ে শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম বলেন, তারুণ্যের আইকন, যুব সমাজের অহংকার, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাই মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শুধু দুই পরিবার নয়, যেকোনো সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় নাঈম ভাই। তার প্রকৃত উদাহরণ করোনা পরিস্থিতির শুরু থেকে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল হতে গোপালগঞ্জের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা ফাহাদ সার্জিল, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সাধারন সম্পাদক কাজী পারভেজ, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!