বাংলাদেশ

কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

বাংলাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম সেলিম (৪৫)। অপরজন মাদারীপুরের শিবচরের বাসিন্দা পিকআপ ভ্যান চালক ইমরান হোসেন (৩৭)। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জি এম সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় জি এম সেলিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় চাকা মেরামত করার সময় অজ্ঞাত কোনো যান ইমরান হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চালকের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।