শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপকুলীয় অঞ্চালে খাদ্য বিতরণ জেলা আ’লীগের

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে খাদ্য বিতরন করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা খেয়াঘাট এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ করেন, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ এ.ক. ফজলুল হক, যুগ সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কমাল শুভ্র, সহ-সভাপতি ও ত্রাণ উপ- কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দিন, সদস্য সচিব এ্যাড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী একটাই টেকসই বেড়ি বাঁধ। শ্যামনগর উপকুলে এই টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবী আমি মহান জাতীয় সংসদে তুলে ধরবো। এই উপকুলের মানুষ প্রতিবছর বিভিন্ন দুর্য়োগে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছে।

এ সময় সেখানে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!