বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

ঘূর্ণিঝড় ইয়াসে বিধস্ত সাতক্ষীরা উপকুলীয় জনপদ বানভাসীদের মাঝে নেমে এসেছে সীমাহীন দূর্ভোগ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

সকাল থেকে ভারী বর্ষন, আবার কখনও হালকা ও মাঝারী বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দূর্যোগের মধ্যে ইয়াসে বিধ্বস্ত সাতক্ষীরা উপকুলীয় জনপদ বানভাসীদের মাঝে নেমে এসেছে সীমাহীন দূর্ভোগ।

নীচে লোনা পানি, মাথার উপর মূষলধারে বৃষ্টি এমনই পরিবেশের মধ্যে হাজার হাজার দূর্গত মানুষ কাকডাকা ভোর থেকে ঝুড়ি কোদাল নিয়ে স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেঁড়িবাধ নির্মানে প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুপুরের জোয়ারে আবারও প্লাবিত হতে থাকে উপকুলর বিস্তির্ণ জনপদ। দূর্গত অঞ্চলে মানুষের এ দূর্বাগের চিত্র ফুটে উঠেছে।

গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ড ভন্ড হয়ে যায় সাতক্ষীরার উপকুলীয় জনপদ। পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয় শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যে কয়েকটি পয়েন্টের বেঁড়িবাধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ ভেঙ্গে বসতি জনপদ ও চিংড়ি ঘের নদীর লোনা পানিতে ভেসে একাকার হয়ে যায়। গৃহ হারা এসব লোকজন গ্রামীন সড়কে টোঙ ঘরে আবার কেউ কেউ নৌকায় বসতি স্থাপন করে। গত ৫ দিন ধরে তাদের জীবনে নেমে এসেছে অনামিশার অন্ধকার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!