শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

পাইকগাছায় টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫১৩ বার পড়া হয়েছে

খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে টেকসই বেড়িবাঁধ ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝূঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবীতে মানববন্ধন করেছে পাইকগাছার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি। মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।

পাইকগাছা উপজেলা পরিষদের সামনে ৩০ মে সকাল ১১:০০ টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ গাজী। আরও উপস্থিত ছিলেন এ্যাড প্রশান্ত কুমার মন্ডল, প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, নাগরিক নেতা শংকর মন্ডল, ক্ষেতমুজুর নেতা নলিনীকান্ত সানা, শ্রমিক নেতা মোঃ বেলাল হোসেন ও সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মান ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝূঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। সরকার সিডর, আইলা, রোয়ানু, মোরা, ফণী, বুলবুল ও আম্পান এর পর উপকূলীয় এলাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন করার কথা বললেও আজও তার বাস্তবায়ন হয়নি। শুধ দুর্যোগ এলেই মেগা প্রকল্পের কথা বলা হয়। দুর্যোগ কেটে গেলে মেগা প্রকল্পের কোন খোঁজ থাকে না। সম্প্রতি সাইক্লোন ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের কারনে খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে লোনা পানিতে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি করেছে। এই সংকট পুরণ হওয়ার নয়।” এজন্য অচিরেই টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবী জানান মানববন্ধনে বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!