রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার উপকুলীয় এলাকায় মানববন্ধন

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪২২ বার পড়া হয়েছে
২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। প্রতিবছর দিবসটি বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। এবছর ও সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরার শ্যামনগর পালিত হলো আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘( we.re part of the solution# fornature )’ বাংলা হতে পারে ‘জীববৈচিত্র্য সুরক্ষায় আমরা সহযাত্রী’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরার  শ্যমানগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নে আকাশনীলা ইক্যুটুরিজম সেন্টার এর সামনে বেসরকারী গবেষণা প্রতিষ্টানের বারসিক“র সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজলো জনসংগঠন সমন্বয় কমিটির উদ্যোগে প্রাণবৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে এলাকার স্থাণীয় যুব, পেশাজীবী জনগোষ্টী, সাংবাদিক ও উন্নয়ন কর্মী বৃন্দ অংশগ্রহন করেন। মানববন্ধনে উপকুলীয় এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষ কিভাবে ভ’মিকা রাখছে এবং কি করা প্রয়োজন স্থাণীয় জনগোষ্টী সে দাবি গুলো  ফেস্টুনের মাধ্যমে প্রদর্শন করেন। প্রদর্শন শেষে জনসংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনায় বারসিক কর্মকর্তা মননজয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিও ইয়থ টিমের সাধারন সম্পাদ হাফিজুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, কৃষক নেতা শেখ  সিরাজুল ইসলাম, বনজীবী নারী সেলিনা বেগম সহ প্রমুখ।
দাবি গুলো হচ্ছে সকল প্রাণবৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হই, প্রাণবৈচিত্র্য রক্ষা করি- বাসযোগ্য পৃথিবী গড়ি, উপকুলীয় প্রাণবৈচিত্র্য রক্ষায়- টেকসই বাঁধের বিকল্প নাই, প্রাকৃতিক সম্পদ রক্ষা করি- জীব বৈচিত্র্য রক্ষা করি, উপকুলীয় বেড়ীবাঁধ রক্ষা করি- প্রাকৃতিক ভারসাম্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ করি, মহামারী করোনায় নিয়ম না মানলে রক্ষা নাই, সুষম খাদ্য নিশ্চিত করি-করোনা সাথে লড়াই করি, সুন্দরবন রক্ষায় এগিয়ে আসি, বৈচিত্র্য রক্ষা করি- সক্ষমতা গড়ি, বৈচিত্র্য রক্ষা করি- দুর্যোগ ঝুঁিক কমাই। উপরোক্ত দাবি গুলো উত্তাপনের সাথে সাথে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!