মহামারী করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবের কারনে অসহায়,দরিদ্র, দুস্থ্য ও নিপিড়ীত মানুষের সাহাযার্থে রবিবার বিকাল ৪ টায় এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এ ঈদ উপহার সামগ্রী ৩১৩ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ (রবি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান (লাল্টু), বল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজমল হোসেন, ইসলামি আলোচক , হাফেজ মাওলানা মনোয়ার হোসেন (মোমিন)।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাহিদ বিন মশিউর, পেশ ইমাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিক্ষক ও সভাপতি, সাতক্ষীরা ওয়েলফেয়ার এসোসিয়েশন (সোয়াব) এর জামিল উজ্জামান, অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ছিলেন লন্ডন প্রবাসী মোঃ আশরাফুজ্জামান ও ইফতেখারুজ্জামান (হৃদয়)। পূর্বের ন্যায় আগামীতেও অসহায় মানুষের কল্যানে কাজ করে যাওয়ার অঙ্গিকার করে সভা সমাপ্ত করা হয়।