বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি

মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫নং কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া’র নেতৃত্বে মহামারী কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি আর (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

এ লক্ষ্যে সোমবার সকালে উপজেলার কাশালিয়া ইউনিয়নের নতুন বাজার অস্থায়ী কার্যালয়ে ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বাবুল আক্তার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ বিশ্বাস, সাবেক সহ-সভাপতি গঞ্জর আলী খান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুজ্জামান খান দুঃখু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী শেখ, কালারিয়া ইউপি সচিব মোহাম্মদ আবু সালেহ মোল্যা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!