বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি

উপকুলে খাওয়ার পানির দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও মিছিল সমাবেশ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

সুপার সাইক্লোন আম্পানে উপদ্রুত উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগরের ক্ষতিগ্রস্থ মানুষ নিরাপদ খাবার পানির দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে।

ভাঙন কবলিত বুড়িগোয়ালিনী এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করেন সুন্দরবন প্রেসক্লাব ও উপজেলা যুব ফোরাম।

১৯ এপ্রিল সোমবার বেলা ১২টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের উপদেষ্ঠা এস এম জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন ইউপি সদস্য মলিনা রাণী রপ্তান। বক্তব্য রাখেন, প্রভাষক দেবদাস সরকার, আওয়ামীলীগ নেতা এস এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক ওসমান গনি সোহাগ, সুব্রত গাইন, মোমিনুর রহমান প্রমুখ।
প্রভাষক দেবদাস সরকার বলেন, সুপার সাইক্লোন আম্পানে জেলার শ্যামনগর ও আশাশুনি উপকুলের বেড়িবাঁধ ভেঙে সর্বত্র লোনা পানি ঢুকে পড়ে। বাড়িঘর, ফসলি জমি, মাছের ঘের ভেসে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় এই এলাকার একমাত্র পানির উৎস পানির আঁধার (পুকুরগুলো)। কোথাও কোন সুপেয় পানির ব্যবস্থা না থাকায় এনজিও লিডার্স পানির ব্যবস্থা করছিল। কিন্তু দশমাস পর তারাও দু’দিন পানি দিতে না পারায় সংকট এখন তীব্র। বেড়ে গেছে পানির জন্য হাহাকার। এ মুহুর্তে প্রশাসন পানির ব্যাবস্থা না করলে মানুষ তীব্র পানি তেষ্টায় মৃত্যুর ঘটনাও ঘটে যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!