শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

পাটকেলঘাটায় লকডাউনে চা দোকানির বোবা কান্না

জামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫১৯ বার পড়া হয়েছে

লকডাউন এর দ্বিতীয় দিনে সাতক্ষীরার পাটকেলঘাটার চা দোকানিদের বোবা কান্না। দেখার যেন কেউ নেই!!

জেলার তালা উপজেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারের এসআইবিএল ব্যাংকে র পশ্চিম পাশে ৪ জন চা দোকানি নিত্য আয় করে নিত্য জীবিকা নির্বাহ করে।এদের মধ্যে থানার চৌগাছা গ্রামের ৪ সন্তানের জনক শেখ অজিয়ার রহমান চা বিক্রি করে ৬ জনের সংসারের হাল শক্ত করে ধরে রেখেছেন। তবে লকডাউন যেন তাঁর পায়ের তলার মাটি কেঁড়ে নিয়েছে। প্রথম দিন বিকালে প্রশাসন লকডাউন কার্যকর করতে দোকানে চায়ের কাফ ভাংচুর করে তাকে লাঠিয়ে দিয়ে পিটিয়েছে। এ কারণে আজ তাঁর চায়ের দোকান বন্ধ।বাড়িতে বাজার সহ চাল ডাল কিছুই নেই!! নির্বাক চোঁখে দোকানের সামনে যেন এক আঁধার পৃথিবী দেখছেন বলে জানান। দুঃখ্য করে আরও বলেন আজ বাজার সওদা না নিয়ে গেলে হাড়ি জ্বলবে না। ছেলে মেয়ে গুলো না খেয়ে থাকবে।একদিকে দোকান চালালে পিটানি খেতে হচ্ছে অন্যদিকে ঘরে সব অনাহারে। এর চেয়ে বিধাতা মৃত্যু কেন দেয় না। ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে ভাতের জন্য মৃত্যু কে আলিঙ্গন করতে দিধা হবে না! আমাদের মত দিন আনা দিন খাওয়া মানুষের খাবার ব্যবস্থা না করে লকডাউন মানে দরিদ্র মানুষের মৃত্যু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!