রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

মুন্সিগঞ্জে উপকারভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সংলাপ

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সংখ্যালঘুদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য এ্যাডভোকেসী প্রকল্পের আওতায় উপকারভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় দৃষ্টিনন্দন দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে উপকারভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাস্টার জামির হোসেনের সভাপতিত্বে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মুন্সিগন্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, প্রভাষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আকবর আলী, সাংবাদিক বিলাল হোসেন, মাসুম বিল্যাহ সহ দৃষ্টিনন্দন দারিদ্রকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃষ্টিনন্দন দারিদ্রকল্যাণ ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম সরদার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!