শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সময় বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে-এমপি রবি

মোস্তাফিজুর রহমান উজ্জল:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

দেশে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সময় অগ্রনী ভুমিকা পালন করে চলেছে। সাংবাদিকতার নতুন ধারা তৈরী করেছে আমাদের সময়। পত্রিকাটি বাংলাদেশের সংবাদপত্র জগতে অনন্য ভুমিকায় অবতীর্ণ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সময় বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে। দেশের সকল পরিস্থিতিতে আমাদের সময় সাহসি ভুমিকা পালন করছে।

আমাদের সময় এর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রথম আলো’র নিজস্ব প্রতিবদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে এবং ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন, আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক শামস্, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতনদী পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকছুমুল হাকিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকতা সহিদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফ্ফর রহমান, রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, উদিচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমূখ। বক্তারা আমাদের সময়ের উত্তারোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!