বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

বঙ্গবন্ধু’র সমাধিতে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৪৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবার।

জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে উক্ত পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকলে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫—এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন বিজয় রেস্ট হাউসে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম -এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হাফিজুর রহমান লেবু ও কাজী মোঃ ওহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)—এর সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ সহ আরো অনেকে।

এসময় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের বার্তা সম্পাদক কে এম সাইফুর রহমান, সাংবাদিক বায়েজিদ হোসেন, মোঃ হাবিবুল্লাহ সহ সাপ্তাহিক মধুমতি কন্ঠের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এর আগে দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) -এর নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!