বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

গোপালগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো কৃষক সাহেব আলীর স্বপ্ন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৯৪২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা পশ্চিমপাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কৃষক সাহেব আলী শেখের একমাত্র বসত বাড়ি।

গত মঙ্গলবার (২ মার্চ) বিকাল অনুমান ৩ টার দিকে আগুনের ধোঁয়া ও লেলিহান দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারচালা একটি টিনের ঘর সহ নগদ টাকা-পয়সা ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে ধ্বংস হয় সাহেব আলী শেখ ও তাঁর পরিবারের স্বপ্ন।

সব হারিয়ে বর্তমানে কৃষক পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক সাহেব আলী’র সাথে কথা হলে তিনি বলেন, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে, আমি সামান্য কৃষি কাজ ও ধার-দেনা করে ৪ সদস্যের পরিবার-পরিজন নিয়ে কোন রকম জীবনযাপন করছিলাম। আগুনে পুড়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার পরিবার নিয়ে বাঁচতে মাথা গোঁজার একটা ঠাঁই চাই।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান গভীর দুঃখ প্রকাশ করে জানান, ভুক্তভোগী সাহেব আলী ও তাঁর পরিবারকে বসবাসের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে একটি ঘর উপহার দিতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!