বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় বেসরকারি এনজিও উওরনের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরণ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।

রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৪৩ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে। মাগুরা ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আব্দুল হান্নান, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ^ত, মোঃ সাজ্জাদ হোসেন, তীর্থ কুমার দেসহ লিনডে কোম্পানীর প্রতিনিধিবৃন্দ। এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়। অপরদিকে একইদিন উত্তরণের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৯২ পরিবারের মাঝে অনরুপ ত্রাণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান এড. প্রতাপ চন্দ্র রায়। এ সময় লিনডে কোম্পানীর প্রতিনিধি ও উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!