শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

কলারোয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৯লাখ টাকার চেক বিতরণ

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরাসিস, স্ট্রোক প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, জননেত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের কথা ভেবে কোটি কোটি টাকা সহায়তা দিচ্ছেন। আমরা দেশের সকল মানুষকে ভাল রাখার চেষ্টা করছি। আমরা চাল দিচ্ছি, ঘর দিচ্ছি, জমি দিচ্ছি চিকিৎসার পয়সা দিচ্ছি। সারা দেশের মানুষের পাশে আছে আমাদের সরকার। দেশে যে উন্নয়ন হয়েছে তা জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে কখনও সম্ভবপর হতো না। দেশে যেন কোন মানুষ গৃহহীন না থাকে সেজন্য ৮ লক্ষ ঘর নির্মাণ কর দিছেন। দেশে আর কোন মানুষ গৃহহীন থাকবে না। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে অসহায় অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার। এতে উন্নয়ন হচ্ছে দেশ। তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-ফিল্ড সুপার ভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক আব্দুস সামাদ, ইউনিয়ন সমাজকর্মী কাজী ফজলুল হক, শিরিন খাতুন, আমিনুর রহমান, শাহাজান আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছাদুজ্জামান, কারিগরী প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার ১৮জন ক্যান্সার, কিডনী, লিভার সিরাসিস, স্ট্রোক প্যারালাইসড জন্মগত হৃদরোগে ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!