দিবস

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবসে সমবায় মেলা ২০২৬ অনুষ্ঠিত

দেশ টাইমস-
দেশ টাইমস- দিবস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মোস্তাফিজুর রহমান উজ্জল, জ্যেষ্ঠ প্রতিবেদক:

‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা ২০২৬।

​রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্ত, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

​অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।