সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবসে সমবায় মেলা ২০২৬ অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান উজ্জল, জ্যেষ্ঠ প্রতিবেদক:
‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা ২০২৬।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্ত, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।