আশাশুনি

আশাশুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

দেশ টাইমস-
দেশ টাইমস- আশাশুনি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার আশাশুনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য সুসংহত করে দেশ ও রাষ্ট্রের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে আশাশুনি জনতা ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, রবিউল আওয়াল ছোট, আব্দুল আলিম, শওকত হোসেন ও রফিকুজ্জামান ছট্টু।

এ ছাড়া বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন ও সদস্য সচিব আব্দুল কাদের, জাসাস নেতা শরীফ ইমরান টিটু, মহিলা দলের নেত্রী মর্জিনা ইসলাম বেবী এবং বিএনপি নেতা গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। দল ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে রাজনৈতিক ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।