সারাদেশ

সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী ও শালিকাকে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামিকে কারাগারে প্রেরণ

দেশ টাইমস-
দেশ টাইমস-  সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মাহবুবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় আইনজীবী মো. সাইফুল্লাহ গণির স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুনকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার প্রধান আসামি আসাদুল ইসলাম সরদারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (৩ নভেম্বর) সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তনিমা মন্ডল শুনানি শেষে এ আদেশ দেন
আসামি আসাদুল ইসলাম সরদার (৫৫) সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার পূর্বপাশ এলাকার মৃত সামছুর সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ফারুক হোসেন, তাঁর স্ত্রী উম্মে কুলসুম, ছেলে ফাহিমসহ কয়েকজন তাঁকে ও পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি সাধারণ ডায়েরি করার পাশাপাশি আদালত ও থানায় পৃথক মামলা করেন। এঘটনার পর গত ৫ অক্টোবর বিকেল পাঁচটার দিকে আইনজীবী মো. সাইফুল্লাহ গণির স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুন বাড়ির পাশে রাস্তায় গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও শাবল নিয়ে তাদের দুইজনের ওপর হামলা চালায়। এতে তারা দুজন গুরুতর জখম হন। এ ঘটনায় অ্যাড.সাইফুল্লাহ গণি হত্যাচেষ্টার অভিযোগে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি আসাদুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে পলাতাক ছিলেন। আসামিপক্ষে আইনজীবী স.ম. সালাউদ্দিন জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

মামলার বাদী অ্যাড.সাইফুল্লাহ গণি জানান, আসাদুল সরদার, নাসরীন, রবিউল, উম্মে কুলসুম,আব্দুল  রশিদ ও তাঁর সহযোগীদের কর্মকান্ডে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘিœত হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ, মারধর, ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।