চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে ছেড়ে আসা বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন ধরে যায়। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাসে থাকা চালক, হেলপার ও দুই যাত্রী আগুন দেখে দ্রুত নেমে পড়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাসটিতে দুজন যাত্রী ছিলেন।

খবর পাওয়ার পর কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।