খুলনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি: দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত

খুলনা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

খুলনার তেরখাদায় মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলি লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা চলছে।