সাতক্ষীরা জেলা

খুলনায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, আহত জামায়াত নেতা

সাতক্ষীরা জেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের রেখে যাওয়া একটি মুড়ির প্যাকেটের ভেতর থাকা বোমার বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম এম এম মনিরুল ইসলাম (৬৩), তিনি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ওই নেতার নিজ বসতঘরে এই দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মনিরুল ইসলাম তার ঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।

কেউ ভুলবশত এটি সেখানে রেখে গেছে—এমনটি ভেবে তিনি প্যাকেটটি ঘরে নিয়ে যান। পরে ঘরের ভেতর মেঝেতে প্যাকেটটি রাখার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।