দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাকশ্রমিকদের কিছুটা স্বস্তি দিতে সরকারি উদ্যোগে সুলভ মূল্যে চাল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে খাদ্য অধিদপ্তর। এর অংশ হিসেবে গাজীপুরে ৩০০ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন শ্রমিকরা। শুক্রবার (২০ নভেম্বর) গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানায় ৫০০ জন শ্রমিকের কাছে এই চাল বিক্রি করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাওয়া পোশাকশ্রমিকদের জন্য কিছুটা স্বস্তির উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর।
কারখানাটির চিফ অপারেটিং অফিসার কাজী শরিফুল ইসলাম রেজা জানান, সেখানে কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিকের মধ্য থেকে বাছাই করে প্রথম পর্যায়ে ৫০০ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে এই কারখানায় ৫০০ শ্রমিকের কাছে একই দামে চাল সরবরাহ করা হবে।
খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ সারাদেশে মোট ৭৩টি কেন্দ্রে এই কার্যক্রম চলমান রয়েছে। শুধু গাজীপুর মহানগরীরই ৩০টি পোশাক কারখানায় এই কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে, চাল পাওয়ার পর শ্রমিকদের অনেকেই জানান, দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে পরিবারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই চালের পাশাপাশি ডাল, ভোজ্যতেল, আটা ও লবণের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোও যদি এই ভর্তুকি মূল্যে পাওয়া যেত, তবে তারা আরও উপকৃত হতেন। নির্ধারিত মূল্যে চাল কিনতে কারখানাটিতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। শ্রমিকদের অনেকে জানিয়েছে ন, শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যও কম দামে সরবরাহ করা হলে তাদের পরিবারের ব্যয় সামলাতে আরো সুবিধা হতো।










