চট্টগ্রাম

আ.লীগের কর্মীদের বিরুদ্ধে: বিএনপির ৪ নেতাকর্মীকে পেটানোর

চট্টগ্রাম ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। এদের মধ্যে প্রবীন্দ্র ও সুমনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এমএন আবছার জানান, শুক্রবার সন্ধ্যায় পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বিএনপির নেতাকর্মীরা আলাপচারিতায় ছিলেন। সে সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জন অতর্কিত হামলা চালায়। মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলছে। ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।