আইন-আদালত

আশাশুনির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মতবিনিময়

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বজায় রাখা এবং গত এক মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি মাহবুবর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।