আইন-আদালত

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মীর খাইরুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক: 

সাতক্ষীরার দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেবহাটা থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পুলিশিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে দেবহাটা থানার ওসি এইচএম শাহিনের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, সেক্রেটারী এইচএম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের অন্যতম নেতা জিয়াউর রহমান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কমিউনিটি পুলিশের মাধ্যমে সহজে অপরাধীকে সনাক্ত করা সম্ভব হবে। তাছাড়া যারা অপরাধ কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে তাদের তথ্য পুলিশকে পৌঁছে দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়া হয়। সেই সাথে সমাজকে অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে নিজ নিজ অবস্থা থেকে মানুষে সচেতন করা