শিক্ষাঙ্গন

আইইউবিতে জলবায়ু কূটনীতি বিষয়ক অনলাইন কোর্সে আবেদনের সুযোগ

শিক্ষাঙ্গন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কপ-৩১ পর্যবেক্ষণ এবং বৈশ্বিক জলবায়ু নীতি-নির্ধারণে দক্ষতা অর্জনের লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর অধীনস্থ আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আইসিসিসিএডি)। ‘ক্যাপ-রেস’ প্রকল্পের অধীনে সুইডেন সরকারের সহযোগিতায় আয়োজিত এই কোর্সের শিরোনাম ‘অনলাইন ট্রেনিং কোর্স অন ক্লাইমেট নেগোশিয়েশন অ্যান্ড ডিপ্লোম্যাসি: ট্র্যাকিং কপ অনলাইন (কপ৩১ এডিশন)’ রাখা হয়েছে। শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬ নিবন্ধন ফি: সম্পূর্। 11, 25, 2026, 9. কোর্সের বিস্তারিত বিবরণী ও নিবন্ধনের ফর্মের লিংকসমূহ আইসিসিসিএডি-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

কর্মশালাটি আগামী ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে অনলাইনে পরিচালিত হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক আলোচনাপ্রক্রিয়াকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করা এবং তরুণ পেশাজীবীদের কূটনৈতিক দক্ষতায় পারদর্শী করে তোলা। কোর্সটি মূলত জলবায়ু গবেষক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী এবং যুব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু কর্মীদের এতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। সম্পূর্ণ কোর্সটি ইংরেজি ভাষায় পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স।

প্রশিক্ষণার্থীরা এখানে আন্তর্জাতিক জলবায়ু শাসন কাঠামো এবং ইউএনএফসিসিসির আলোচনা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোর্সের মডিউলে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি নিরূপণ, পরিচ্ছন্ন জ্বালানি এবং প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কার্বন বাজারের জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি পজিশন পেপার তৈরি, ব্রিফিং নোট প্রস্তুত এবং জোট গঠনের কৌশলের মতো ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া অংশগ্রহণকারীরা মক কপ সিমুলেশনের মাধ্যমে সরাসরি নেগোশিয়েশন বা জলবায়ু দরকষাকষির বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক কূটনীতি ও নীতি-নির্ধারণী আলোচনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশিক্ষণার্থী ও গবেষকরা অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে কিভাবে সরাসরি কপের খসড়া নথি বিশ্লেষণ ও প্রক্রিয়া ট্র্যাক করা যায়, সে বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন। একইসঙ্গে আন্তর্জাতিক জলবায়ু সিদ্ধান্তের সাথে নিজ নিজ দেশের জাতীয় নীতি কীভাবে যুক্ত হয়, তা অনুধাবনে কোর্সটি সহায়ক হবে।

আগ্রহী প্রার্থীরা ৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন ফরমের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeH2_P8-gtP716qE5-Yr8YrCF-FP6t1jWBfdlZPjls0ivgDQA/viewform। নির্বাচিত প্রার্থীদের কোনো প্রকার কোর্স ফি দিতে হবে না।

কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আইসিসিসিএডি-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্রয়োজনে অংশগ্রহণকারীরা ইমেইল (trainings@icccad.org) মারফত আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ঢাকার সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় আয়োজিত এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে উদীয়মান কণ্ঠস্বরগুলোকে জোরালো ভূমিকা রাখতে সাহায্য করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই কোর্স সম্পর্কে আরও বিস্তৃত তথ্যের জন্য ইমেইল মারফত ([email protected] ) আয়োজকদের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।