ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলের চার বন্দরে জারি হয়েছে সতর্কতা।