ঢাকা

ঘূর্ণিঝড় আকভান: দেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

ঢাকা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলের আকাশে ঘন মেঘের আনাগোনা দেখা দিয়েছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আকভান মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরারত সকল ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার জাহান জানান, আকভান প্রথমে তীব্র ঘূর্ণিঝড় এবং পরবর্তীতে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্রগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি অথবা দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।