বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে চেক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার’র সভাপতিত্বে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘অসহায় মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা দিচ্ছেন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে কোটি কোটি টাকা।

এই টাকা নিয়ে আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ হবেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করবেন।

যতদিন আছে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিনা হাওলাদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

জেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ১শ’৪৬ জন রোগীর মাঝে ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!