শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

বাংলাদেশ পেপার কাপ ম্যানুফ্যাকচারার এসোসিয়েশনের সভাপতি হলেন সাতক্ষীরার কাজী সাজু

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ১৪৭৩ বার পড়া হয়েছে

পেপার কাপ ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের কাজী সাজেদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম উজ্জ্বল। আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘদিন বাংলাদেশে পেপার কাপ ইন্ডাস্ট্রি থাকলেও এর আগে এ শিল্পের কোন সংগঠন ছিলনা। পেপার কাপ ম্যানুফ্যাকচারারদের এটিই প্রথম সংগঠন। পেপার কাপ ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি ও কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান অর্থসংবাদকে বলেন, ২০১২ সাল থেকে বাংলাদেশে প্রথম কাজী সাজেদুর রহমান সাজু এই পরিবেশবান্ধব পেপার কাপ নিয়ে কাজ শুরু করি। এই পরিবেশবান্ধব শিল্পটি দেশ এবং দেশের মানুষের জন্য খুবই প্রয়োজন। কিন্তু ভ্যাট-ট্যাক্স এর জটিলতায় এই শিল্পটি এখনো দাঁড়াতে পারছেনা। আমাদের দেশ ব্যাতিত পৃথিবীর অন্য কোন দেশেই কাঁচামাল এবং ফিনিসড গুডস এর কর সমান না। পেপার কাপের আমদানিকৃত কাঁচা মালের উপর আমাদের যে পরিমান কর দিতে হয় ঠিক উৎপাদিত পণ্যেরও একই পরিমান কর দিতে হয়।

তিনি বলেন, আমি জাতীয় রাজস্ব বোর্ডকে অনেকবার বলেছি কিন্তু তারা শুনছেন না। তাই মনে করলাম আমি একা বলার চেয়ে সম্মিলিতভাবে একটি এসোসিয়েশনের মাধ্যমে এই পরিবেশবান্ধব পন্যের বিকাশে যেকোন দাবী আদায়ে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারবে। তাই এই এসোসিয়েশন গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি আনিসুর রহমান ও আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, কোষাধ্যক্ষ গোলাম রাশেদ কিবরিয়া, সদস্য মোঃ এনামুল হক, ইঞ্জিনিয়ার মো: জাহাঙ্গীর আলম, মোঃ শফিকুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!