সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে কুপিয়ে জখম

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হযরত আলী গাজী (৩৬) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রাম। হযরত আলী গাজী রায়পুর গ্রাম মৃত আমির আলী গাজীর ছেলে। খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

হযরত আলী গাজীর ভাই নজরুল ইসলাম জানান,১২ শতাংশ জমি নিয়ে রায়পুর গ্রামে বাবুর আলী গাজীর ছেলে আজিজুর গাজী (৩০) সিরাজুল গাজী (২৫),আনার আলী গাজীর ছেলে কাদের গাজী গংদের সাথে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল।

হযরত আলী গাজীর ১২ শতাংশ জমি নিয়ে তালা থানায় একটি অভিযোগ করেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে মিমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে না যেতে নির্দেশ দেন থানা পুলিশ।
শনিবার সকালে থানা পুলিশের নির্দেশ অমান্য করে আজিজুরগংরা জোর পূর্বক জমি দখল নিতে যায়।
এসময় হযরত আলী গাজী বাঁধা দিলে তার উপর দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করেন।

তালা থানার এএসআই সুব্রত জানান,শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মৌখিকভাবে দুপক্ষকে জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছিল।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান,ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!