বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সাতক্ষীরায় ৫ম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের কাটিয়া থেকে অপহরনের পর ধর্ষনের শিকার ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে এক সপ্তাহ পর খুলনার লবনচোরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত দুই যুবক হল, কাটিয়া সরকার পাড়া এলাকার মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮) ও আবু বাক্কার সিদ্দিকের ছেলে আসাদুল ইসলাম (৩২)।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, শনিবার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শাওন ও আসাদুল নামের দুই যুবককে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর শহরের কাটিয়া এলাকার হিন্দুধর্মাবলম্বী ওই স্কুল ছাত্রীকে অপহরন করে খুলনার লবনচোরায় নিয়ে যায় প্রতিবেশী ওই দুই যুবক। সেখানে তাকে ধর্ষণ করে অটকে রাখে। এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাবা।

অভিযুক্তদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার দিনভর পুলিশ অভিযান চালিয়ে আসাদুল ও শাওনকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!