শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

কলারোয়ার বেতনা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ার বেতনা নদী থেকে ষাট বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ স্লুইজ গেটে সংলগ্ন বেতনা নদীর পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 
নিহতের নাম পরশ কুমার বিট (৬০)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত রশিক কুমার বিটের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) হারান চন্দ্র পাল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সকালে শাকদাহ বাজারের স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদীর পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পরশ একজন মানসিক প্রতিবন্ধী। রাতের কোন এক সময় তিনি পানিতে নেমে আর ডাঙায় উঠতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ‘ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!