বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কশা-দাশপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে ওই গলিত মরদেহটি উদ্ধার করে। তিনি জানান, নিহতের শরীর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!