রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ শ্রমীকদের বিক্ষোভ

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ বার পড়া হয়েছে
শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবীতে ঢাকা-ময়মনসিহং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার বিকেল ৩টা থেকে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানার দুই সহস্রাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে । এতে মহাসড়কে দীর্ঘ ১২ কিলোমিটার যানজটে সৃষ্টি হয়েছে । 
শ্রমিকরা জানায়, করোনা কালীন গত ১১ আগষ্ট কারখানা কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে । শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা ১২ আগষ্ট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে । আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ, কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতাদের সমন্বয়ে ২৭ সেপ্টেম্বর সকল পাওনা পরিশোধের কথা থাকলে কর্তৃপক্ষে আজ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। সকাল থেকে পাওনাদির জন্য কারখানার গেইটে অবস্থান করে শ্রমিকরা বিকেল ৩টা পর্যন্ত কর্তৃপক্ষের কোন সারা না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে । ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর‌যন্ত  প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী পরিবহনের যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানায় এবং মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়ানো চেষ্টা চলছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!