বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

তালায় তিন মাদকসেবীকে এক বছরের কারাদন্ড

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় তিন মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২০) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার এনায়েতপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে তুহিন শেখ (২৫) খলিষখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২০) ও মৃত তোফাজ্জল বিশ্বাসের ছেলে সেলিম হোসেন (২৩)।

খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, শুক্রবার রাতে তুহিন, রাশেদুল ও সেলিমকে খলিষখালী বাজার সংলগ্ন পল্লীমঙ্গলর মাঠ থেকে গাঁজাসহ আটক করা হয়। শনিবার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যককে একবছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!