বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৩ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর বাজারে ফুটপাতের উপর থাকা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে অভিযান চালিয়ে কালিয়াকৈর বাসট্রামিনাল, বাজার রোট ও কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের  দুইপাশে ফুটপাতে থাকা প্রায় দুইশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় এক দোকানীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন  উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন। সময় কালিয়াকৈর উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সর্বসাধারনে চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখল মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীন । 
সট- কাজী হাফিজুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর,গাজীপুর । 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!