সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বঙ্গবন্ধু’র সমাধিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নবনির্বাচিত (২০২০- ২০২১ মেয়াদে) সভাপতি আলহাজ্ব এড.এম এম নাসির আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.এম জুলকদর রহমান, সাবেক সভাপতি আহমেদ নওশের আলী (মিটু) সরদার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী মো.আতিয়ার রহমান, কমিটির সকল নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সেই সাথে করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!