মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যার প্ররোচণার মামলায় এক বখাটে যুবক গ্রেপ্তার

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার আত্মহত্যার প্ররাচণার মামলায় মৃতুঞ্জয় রায় নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় রায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে।

পুলিশ জানায়, বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে তার কাকা দীপঙ্কর মন্ডল বাদী হয়ে গত ৯ আগষ্ট বখাটে মৃতুঞ্জয় রায়ের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪, তারিখ-৯/৯/২০ ইং।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে মৃতুঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় লোক লজ্জার ভয়ে গত ৯ সেপ্টেম্বর বিকালে সে আত্মহত্যা করে। এদিকে, তার আত্নহত্যার পর থেকে মৃতূঞ্জয় রায় তিনদিন পলাতক থাকার পর পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!