শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

ধর্ষণের মামলায় আশাশুনির প্রধান শিক্ষক জেল হাজতে

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১০১৫ বার পড়া হয়েছে

এক গৃহবধুকে ধর্ষণের মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাটামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আশাশুনির গোয়ালডাঙা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক ফারুক মোল্লা আশাশুনি উপজেলার কাপষান্ডা গ্রামের ছহিল উদ্দিন মোল্লার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শিক্ষক ফারুক মোল্লা একই গ্রামের এক স্বামী পরিত্যক্তা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় অধিক রাতে বাদিনীর বাড়ির উপর দিয়ে যাতায়াত করতেন। বিষয়টি বাদিনী তার স্বামীকে জানান। স্বামী ফারুখ মাষ্টারকে তাদের বাড়ির উপর দিয়ে যেতে মানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িতে কেউ না থাকার সূযোগে গত বছরের ৩ মে রাতে ফারুখ মাষ্টার বাদিনীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ফারুখ পালিয়ে যায়। থানা মামলা না নেওয়ায় ১৬ মে বাদিনী সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্রনালে ধর্ষণের মামলা দায়ের করেন। বিচারক হোসনে আরো আক্তার মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক মোঃ মামুনুর রহমান এজাহারভুক্ত ফারুক হোসেনের নামে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদিনী এর বিরুদ্ধে আদালতে নারাজীর আবেদন দাখিল করেন। বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেন। বিচারক পাভেল রায়হান ঘটনার সত্যতার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে হোসনে আরা আক্তার আসামী ফারুখ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সে অনুযায়ি মঙ্গলবার পুলিশ গোয়ালডাঙার শ্বশুরবাড়ি থেকে ফারুখ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। বুধবার জামিনের আবেদন জানালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মফিজুর রহমান তার জামিন আবেদন না’মঞ্জুর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!