সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

প্রতারক সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৩৮ বার পড়া হয়েছে

অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করা হয়েছে। ১ মাস ২৪ দিন তদন্ত শেষে সাতক্ষীরার আমলী আদালত-৬ এর বিচারক রাজীব রায়ের আদালতে বুধবার দুপুরে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এস.আই রেজাউল ইসলাম।

সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান, দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও অবৈধ রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। ১৮৭৮ সালের আর্মস এ্যাক্টস এর ১৯-এ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (এ) ধারায় শুধুমাত্র সাহেদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করা হয়।

এর আগে চলতি বছরের ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর উপর নির্মিত ব্রেইলী ব্রীজ এর নীচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছে থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও ২৩৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টর ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলা (৫নং) করেন। মামলায় সাহেদ করিমসহ তিনজনকে আসামী করা হয়। পরে সাহেদকে ১০ দিনের রিমান্ড নেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!