বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

কালিগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয়ে ২ প্রতারক আটক

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৮১৯ বার পড়া হয়েছে

কখনো সমাজ সেবা অফিসার আবার কখনো উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারনা করার সময় ২ প্রতারককে আটক করেছে জনগন। রবিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো যশোর জেলার কেশবপুরের বরণডালী গ্রামের নুর উদ্দীনের ছেলে বিল্লাল হোসেন (৪৫)। সে বর্তমানে সাতক্ষীরা সদরের লাবসা গ্রামে তার ভগ্নিপতি নাসিরের বাড়িতে থাকে। অপরজন শহরের রসুলপুরের নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৬)।

ভুক্তভোগি মাঘুরালী গ্রামের আসাদুলর স্ত্রী মাছুমা খাতুন জানান, রবিবার সকালে বেল্লাল ও আশরাফুল তাদের বাড়িতে যেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিঃনং-২০৮৬৫১, বিদেশী সংস্থা সৌদিআরব সিসিডিবি বরাদ্দকৃত মোটা অংকের অনুদান দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফরম পুরন করে তিন হাজার টাকা নেন। এছাড়াও একইভাবে নলতার আমজিয়ারের স্ত্রী আলেয়ার কাছ থেকে চার হাজার টাকা নেন। ফিরোজা বেগমের কাছ থেকে নেন পাঁচ হাজার টাকা। এভাবে দীর্ঘদিন যাবত প্রতারনা করে নলতা ইউনিয়নের বিভিন্ন পরিবার থেকে প্রায় ৪০ হাজার টাকা আদায় করে ওই প্রতারক চক্র।

রবিবার দুপুরে মাঘুরালী গ্রামে ইউপি দফাদার নুরহোসেন বাবুর বাড়িতে যেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয় দিয়ে ফরম পুরন করার সময় তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদ আনা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে পরিষদ ভুক্তভোগি পরিবারগুলো এসে অভিযোগ করেন।

ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় জিঙ্গাসাবাদ করলে আটক বিল্লাল ও আশরাফুল দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন ইউনিয়ন প্রতারনার কথা স্বীকার করে টাকা ফেরৎ দেওয়ার শর্ত এবারের মত ক্ষমা চায়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার টাকা ফেরৎ নিয়ে চেয়ারম্যান ভুক্তভোগিদের হাতে তুলে দেন। বেল্লাল একজন শারীরিক প্রতিবন্ধি হওয়ায় ও তাকে বহনকারি আশরাফুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!