বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

করোনা এর প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রয়েছে।

সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল নির্দেশনায় এবং সার্বিক ত্বত্তাবধানে জেলা ও উপজেলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা, সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালন করা হচ্ছে কিনা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১২১৯ টি মোবাইল কোর্টে ৪০০৪ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৯,৩৬,৭৬৯/- (ঊনপঞ্চাশ লক্ষ ছত্রিশ হাজার সাতশত ঊনসত্তর) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে পরিচালিত ১ টি মোবাইল কোর্ট অভিযানে ৪ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ২,৩০০/- (দুই হাজার তিনশত) টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!