বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

কালীগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ ‘বিচার না পেলে আত্মহত্যা করার হুমকি গৃহবধূর’

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৬৪৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ থানায় অভিযোগপত্র দেয়ার পর থেকে হুমকি দিচ্ছেন শ্যামলী বেগম(৩৮) নামে এক গৃহবধূকে। তাই হাসপাতালে শুয়ে চোখের পানি মুছে তাদের বিচার দাবি করেন তিনি। এ কারণে তিনি বলেছেন, ‘বিচার না পেলে আত্মহত্যা করব।

শুক্রবার (১০জুন) বিকেলে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় চোখের পানি মুছতে মুছতে এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার(৯ জুন) রাতে এ ঘটনায় বিচার দাবি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূ।

গৃহবধূ শ্যামলী বেগম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকার আবুল হোসেনের স্ত্রী।

অভিযোগে প্রকাশ, প্রতিবন্ধী সন্তানসহ বাড়িতে প্রতিদিনের মত গত ৬জুন রাতে ঘুমিয়ে পড়েন গৃহবধূ শ্যামলী বেগম। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হন গৃহবধূ। এ সময় ওত পেতে থাকা তার প্রতিবেশী মৃত জমির আলীর ছেলে একরামুল হক(৪৮) তার মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চেষ্টা করে মুখ খুলে চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে একরামুল হক গলা চেপে গৃহবধূকে হত্যার চেষ্টা করে। তার আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এলে লম্পট একরামুল পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় বাঁশ বাগান থেকে গৃহবধূকে উদ্ধার করে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ শ্যামলী বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় একরামুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

শ্যামলী বেগমের স্বামী আবুল হোসেন বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে বাহিরে যাই আমি। প্রায় আমার স্ত্রী একরামুলের বিষয় বলে। এরপর একরামুল আরো আমাদের ভয়ভিতি দেখানো শুরু করেন। তাই আমি এই লম্পটের বিচার চাই।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটি এম গোলাম রসুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!